শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করে পিবিআই পুলিশ ।

নরসিংদীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করে পিবিআই পুলিশ ।

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ১০ইং নভেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান তথ্যটি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়াররচর থানার গোবরিয়া গ্রামের আব্দুল হাশিম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪১) সে একজন অটোরিকশা চালক।
পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ও শীলমান্দি এলাকা সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ রোডের ৫নং ব্রিজের সামনে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়।বিষয়টি পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান’ এর দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের, উপপরিদর্শক আবু জাফর, আশরাফ আলী, সহকারী পরিদর্শক হিমাংশু কুমার রায় সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অল্পসময়ের মধ্যে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। উদ্ধার হওয়া লাশের শরীরে ধারালো ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক। পরে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD