শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা হত্যা মামলায় সেনাবাহিনীর হাতে আটক

শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা হত্যা মামলায় সেনাবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আলী ইফতেখার হাসান বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন, সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD