শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে পুটিয়া ইউপির নতুন চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ

শিবপুরে পুটিয়া ইউপির নতুন চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :
শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান ( প্যানেল চেয়ারম্যান-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ বিল্লাল হোসেন। তিনি রবিবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। অত্র ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন, ইউপি সদস্য, মহিলা সদস্য, অফিস স্টাফ, গ্রাম পুলিশ সবাই নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
জানা যায় গত ১৪ নভেম্বর নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে ৬ নং ওয়ার্ড এর মেম্বার ও প্যানেল চেয়ারম্যান -১ বিল্লাল হোসেন কে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেন।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা আক্তার, শাহাজাদী সরকার, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রোমান পাঠান, মোঃ রতন মিয়া, হিসাব সহকারী আব্দুর রহিম, উদ্যোক্তা মোঃ সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD