শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব  প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় ৪ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ জর্দা কোম্পানির মেইন গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: রাজশাহীর মোহনপুর বাথুড়িয়া পূর্বপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে শাফিউল ইসলাম বাবু (২৫)। রাজশাহীর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের শমসের মণ্ডলের ছেলে মোহাম্মদ বাবু (২৪)। পটুয়াখালীর বাউফল দাসপাড়া দালালবাড়ি গ্রামের সোহরাবের মেয়ে মিম স্মৃতি আক্তার (২০)। ঢাকার লালবাগ কেল্লার মোড় এলাকার মো. ঈসামিয়ার মেয়ে রাফসা আক্তার (১৯)। রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে থানার উপপরিদর্শক ইকরামুজ্জামান সঙ্গীয় চৌকস পুলিশ দল নিয়ে মাহমুদাবাদ জর্দা কোম্পানির মেইন গেটের সামনে তল্লাশি চালায়। ঢাকা মেট্রো ব-১৪-৪১৫৬ নম্বরের একটি মডার্ন পরিবহন যাত্রীবাহী বাস থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD