শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীর পলাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

নরসিংদীর পলাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ট্রলিচাপায় মোটরসাইকেল অরোহী সাকিব (১৮) ও সিয়াম (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তালতলা এলাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে পৌঁছলে বিপরীত দিক আসা একটি ইট বোঝাই ট্রলি মোটরসাইলেকে চাপা দিলে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়াম মারা যায়। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD