বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে নদীতে মাটি কাটায় মোবাইল কোট পরিচালনার মাধ্যমে জরিমানা

শিবপুরে নদীতে মাটি কাটায় মোবাইল কোট পরিচালনার মাধ্যমে জরিমানা

নিজস্ব প্রতিনিধি :   নরসিংদীর শিবপুর উপজেলার আইযুবপুর ইউনিয়নের ভুরবড়িয়া নামক স্থানে পাহাড়িয়া নদীতে মাটি কেটে বাল্কহেডে পরিবহন করার সময় ২টি ট্রলার আটক করা হয় এবং পরে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে ট্রলার দুটি জব্দ করা হয়।

এসময় অভিযুক্ত কালাচানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) শিবপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মুঃ আব্দুর রহিম এই অভিযান পরিচালনা করেন। এতে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশ টিম সহায়তা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুঃ আব্দুর রহিম।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD