বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে জরিমানা

শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে জরিমানা

শিবপুর প্রতিনিধি : শিবপুর উপজেলার বান্দারদিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মেসার্স পাঠান ফিলিং স্টেশন’ নামীয় প্রতিষ্ঠানটি ওজনে কম দেওয়ায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিবপুর উপজেলা প্রসাশন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা গেছে, বান্দারদিয়ায় মেসার্স পাঠান ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৮০ মি.লি কম, অকটেন প্রতি ৫ লিটারে ২০ মি.লি এবং ২টি ডিজেল ডিফেন্ডিং ইউনিটে ডিজেল প্রতি ৫ লিটারে ২০ মি.লি. ও ১০ মি.লি কম পাওয়া যায়। ওজনে কারচুপি করার দায়ে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল অংশগ্রহণ করেন। এসময় তাকে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান সহায়তা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD