বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :   নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে  মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগ্রত ছাত্র-জনতা। বুধবার বেলা ১২টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গ্রেপ্তারকৃতদের পরিবারেরর লোকজনসহ কয়েকশ’ নারী পুরুষ ও সচেতন নাগরিকরা মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন, ভিসিসির চেয়ারপার্সন ও লেখক গোলাম মোস্তফা ভূইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও নিরপরাধীদের হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার সাথে তারা কোনভাবেই জড়িত নয়। তৎকালীন সরকারদলীয় এমপি ও আওয়ামী লীগ নেতাদের প্ররোচণায় তাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। মাহবুবুল হাসান হত্যাকাণের সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD