বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর

মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্ততঃ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মনোহরদী উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলো- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান,আ: মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ। আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন তার নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদসদস্য ও বিএনপি নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা এতে বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয় এবং জয়নুল আবেদীনের গাড়ি সহ আরো ১৫ টি গাড়ী ভাংচুর করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এখনো আমি তেমন কিছু জানি না। লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃঙ্খল যুবক আমার গাড়ি এবং নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয় এবং ৫ জন নেতা কর্মী আহত হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনা জানতে পেরে আমি সাথে সাথে সঙ্গীয়ফোর্স সহ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD