বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন

লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সাগর আহমেদ মোতাহার কে সভাপতি ও মোঃ শাহজালালকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষক দল মনোহরদী উপজেলা কমিটির আহবায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু ও যুগ্ন আহবায়ক মোঃ সুরুজ আহমেদ দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেন। বৃহস্পতিবার ৯ই জানুয়ারী লেবুতলা ইউনিয়ন কৃষক দলের কমিটি অনুমোদনের চিঠি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয়। নতুন কমিটিতে সাগর আহমেদ মোতাহার সভাপতি, মো. এমদাদুল কে সাংগঠনিক সম্পাদক, মোঃ গোলাম রব্বানীকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহজালাল কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা অনুমোদন করা হয়। লেবুতলা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় আগামী দিনের লড়াই-সংগ্রামে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল নেতৃবৃন্দ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD