বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে তারুণ্য মেলার উদ্বোধন

নরসিংদীর শিবপুরে তারুণ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজলা সমাজসেবা অফিসার আবু রায়হান, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন প্রমুখ। মেলায় তারুণ্যের উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের স্টল ও কারু শিল্প বিজ্ঞান , বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD