সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী জেলা পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

নরসিংদী জেলা পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

নিজস্ব প্রতিবদেকঃ

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)  মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধা ১৪ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা নরসিংদী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য বাংলাদেশ পুলিশ গর্বিত। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকার প্রতিশ্রুতি জ্ঞাপন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। পরবর্তীতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD