সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
আমিরগঞ্জ রেলস্টেশনে কাটা পড়ে নিহত অজ্ঞাত ব্যক্তি

আমিরগঞ্জ রেলস্টেশনে কাটা পড়ে নিহত অজ্ঞাত ব্যক্তি

রায়পুরা প্রতিনিধিঃ

রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওই স্টেশনের আউটার এলাকা থেকে ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আমিরগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার মাথা, শরীরের বিভিন্ন অংশ ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই ব্যক্তির একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ প্রথমে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত ও পরে ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD