বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে ভূমিহীন পরিবারের মাঝে ঘরের দলিল তুলে দিল এমপি মোহন

শিবপুরে ভূমিহীন পরিবারের মাঝে ঘরের দলিল তুলে দিল এমপি মোহন

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় মাথা গোঁজার ঠাঁই পেল আরো ৯টি ভূমিহীন পরিবার। ২০ জুন রবিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারাদেশে একযোগে ঘর হস্তান্তর উদ্বোধনের পর শিবপুরে ৯টি পরিবারের মাঝে ঘরের দলিল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন।

শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান প্রমুখ।

উল্লেখ্য ইতিপূর্বে উপজেলার আরো ৪২টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD