বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শিবপুরে পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭০টি পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ২০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১৪ হাজার ৫০০টাকা করে ৭০ টি পূজা মন্ডপে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণসম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD