সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
পলাশে র‌্যাব ১১ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

পলাশে র‌্যাব ১১ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে দেশীয় অস্ত্রসহ মো: রফিকুল ইসলাম ওরফে মিঠু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। সোমবার পলাশ থানাধীন বাড়ারচর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত বেলায়েত হোসেন সাজুর ছেলে।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানান, মোঃ রফিকুল ইসলাম মিঠু নরসিংদী ও আশেপাশের জেলার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতো। সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর পর দেশীয় অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি ধারালো দেশীয় অস্ত্র ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD