সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশ লাইনে ড্রীল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশ লাইনে ড্রীল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার নরসিংদী পুলিশ লাইনে ড্রীল শেডে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইয়া রাখিল।
কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায়  মাধবদী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জাকির হোসেন ও নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক শাহিন চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় জেলার বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD