সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩, আহত ২০

নরসিংদী আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩, আহত ২০

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো- আমির হোসেন (৫০), আরিফুল ইসলাম (১৮), খুরশেদা বেগম ওরফে খুশু বেগম (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়ের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিপন মোল্লা পক্ষের আমির হোসেন (১৮), আশরাফুল (৩০) ও খুশু বেগম (৩৫) গুলিবিদ্ধ হন। দুই পক্ষের টেটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হন ২০ জন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ করেনি বলে জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD