সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও শিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উপ পরিচালক তাসলিমা মুসতারিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নরসিংদী জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন কর্মকর্তা শেখ মোঃ ফেরদৌস আরাফাত প্রমুখ। সেমিনারে শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোটেল রেস্তোরার মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD