সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

শিবপুরে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

শিবপুর প্রতিনিধি:
 ❝শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা❞ এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়নাধীন প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যার সমাধানে কাজ করে থাকে।
বিশেষ উঠান বৈঠকে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার বেগম এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD