বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে ওয়ান শুটারগান ও ৪৬  রাউন্ড কার্তুজসহ একজন গ্রেপ্তার

নরসিংদীতে ওয়ান শুটারগান ও ৪৬  রাউন্ড কার্তুজসহ একজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি ওয়ান শুটার গান ও  ৪৬ রাউন্ড  কার্তুজসহ মো: আতিক হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।  শুক্রবার  সন্ধ্যায়  রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোঃ আতিক হাসান (২০) রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার  মোঃ জামাল মিয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাঁর দেখানো মতে শুক্রবার রাতে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মোঃ কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতর হতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD