বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে শোক-শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস

নরসিংদীতে শোক-শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস

নিজস্ব প্রতিবেদক :  গভীর শোক ও শ্রদ্ধায় নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের জয় বাংলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।  প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. নুরুল ইসলামসহ পর্যায়ক্রমে সরকারি বেসরকারি দপ্তর, বীরমুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD