সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবপুর আয়ুবপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুর আয়ুবপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার জাঙ্গালিয়া বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়ুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার , আলমগীর হোসেন আঙ্গুর মৃধা ,নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া , শিবপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি রাবেয়া ,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদ হক জুনু , শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ,,ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভূঁইয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD