বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
সিনথীয়া মেডিকেলে পড়াশোনার জন্য পাশে থাকবে নরসিংদীর জেলা প্রশাসন

সিনথীয়া মেডিকেলে পড়াশোনার জন্য পাশে থাকবে নরসিংদীর জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের মোগা গ্রামের গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন। তার মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়া। ২০২০ সালে সিনথীয়া স্থানীয় পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২২ সালে বিপিএটিসি স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ৪০৬৬ তম স্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন । সিনথীয়ার বাবা গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন, আর্থিক অস্বচ্ছলতার মাঝে সন্তানদের পড়ালেখা করিয়েছেন। মা সাহিদা বেগম গৃহিনি।কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়াকে মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে নরসিংদীর জেলা প্রশাসকের কল্যাণে প্রাথমিকভাবে সেই শঙ্কা দূর হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম ভর্তির খরচ বাবদ ২০ হাজার টাকা দিয়েছেন।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বলেন, ‘আমি গণশুনানিতে সিনথীয়ার কথা জানতে পারি। তাৎক্ষণিক তার মেডিকেলের ভর্তির যাবতীয় খরচ আমি দিয়েছি। ভবিষ্যতেও তাঁর পড়াশোনার জন্য জেলা প্রশাসন নরসিংদী পাশে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD