বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩

পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩

 প্রতিনিধি নরসিংদী ঃনরসিংদীর পলাশে তিন বছরের শিশু মাইশার লাশ উদ্ধার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) নরসিংদী। এসময় ৩ জনকে আটক করেছেন র্যাব।
আটকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের আলীজান জুট মিলে র্যাবের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সন্মেলনে সিনিয়র সহকারী পরিচালক র্যাব কমান্ডার নিশাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত গত ২১ জুন শনিবার নরসিংদী জেলার পলাশ থানায় ৩ বছরের শিশু মাইশা নিখোঁজের একটি জিডি হয়। ওই জিডির অনুসন্ধানে মাঠে নামে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। তাঁরা পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্দেহভাজন বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য নরসিংদীর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ শিশু মাইশাকে বিল্লালের পিতা জালাল মিয়া হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে। পরে র্যাব শিশু মাইশার লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেন। তিনি আরও জানান আটকৃতরা ওই এলাকার ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD