বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার

সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ গত ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নরসিংদীর দায়িত্বে নিয়োজিত অধিনায়ক ২৮ ইষ্ট বেংগল লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে গত ৮ আগস্ট ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনীর একটি টিম একটি বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এর পেছনে পরিত্যক্ত একটি বাড়ী থেকে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে। গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথীকান্দা এলাকা থেকে ডাকাতদের ফেলে দেওয়া জলাশয় থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার কেের। গত ১৩ আগস্ট নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালীর হাট এলাকার একটি বাড়ী থেকে ১টি শর্টগান উদ্ধার করে। এটি নরসিংদী জেলা কারাগার এর লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। এছাড়া গত ১৬ আগস্ট নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে। এটিও নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে।  রবিবার ১৮ আগস্ট বেলা ১টা ৩০ মি: সময় ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি উদ্ধারকৃত ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট নরসিংদী পুলিশের নিকট হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD