বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান উন্নতির লক্ষ্যে স্মারকলিপি

নরসিংদীতে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান উন্নতির লক্ষ্যে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি : নরসিংদী জেলা হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সেবার মান উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি বাস্তবায়ন করতে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে নরসিংদী সরকারি কলেজের বেশ কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নরসিংদী সরকারি কলেজ এর শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম। অনুলিপি দেওয়া হয়েছে নরসিংদীর সিভিল সার্জন ডাঃ আমিরুল ইসলাম শামীমকে। এসময় আরো অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে নরসিংদী জেলা হাসপাতালে একটি উন্নতমানের পিসিআর ল্যাব ও আইসিইউর ব্যবস্থা করা, হাসপাতালগুলোতে সকল পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসক নার্সদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের সাথে ভালো ব্যবহার করা, দালান মুক্ত হাসপাতাল গড়া ইত্যাদি দাবি উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD