বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর মডেল থানা পুলিশ গত সোমবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে সনেট ও রুবেল নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান এ তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী মডেল থানার এসআই মো: আব্দুল গাফ্ফারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়াস্থ পাথরঘাট বালুর মাঠের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সনেট (৩৫) পিতা: বাদল মিয়া সাং-সাটিরপাড়া (বকুলতলা) ও রুবেল (২৩) পিতা বাছেদ সাং-চৌয়ালা থানা ও জেলা নরসিংদীকে গ্রেপ্তার করে এবং তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি এবং একটি লোহার তৈরি চাপাতি ও ছোরা উদ্ধার করে। এব্যাপারে নরসিংদী মডেল থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত: ডাকাতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলে পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করে। এছাড়া তাদের সাথে আরো ১৩জন ডাকাত রয়েছে বলে নাম প্রকাশ করে। ধৃত আসামী সনেট এর বিরুদ্ধে নরসিংদী থানায় ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও দ্রুত বিচার আইনের ২০টি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD