বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত

নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ গত ২৬ অক্টোবর চিনিসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মাইনুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। নরসিংদী জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
সভাপতি পদে আলতাফ হোসেন ৩০ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলহাস ভুঁইয়া পান ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন পান ২৮ ভোট।
নবনির্বাচিত সভাপতি আলতাফ হোসেন বলেন, “সচিবরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের উন্নয়ন এবং দাবি-দাওয়া আদায়ের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।”
সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ তার বক্তব্যে বলেন, “আমি সর্বস্তরের সচিবদের ভাগ্য উন্নয়নে কাজ করব এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে চাই। সবার সাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই।”
এই নির্বাচনের মাধ্যমে নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ তাদের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন, যা আগামী দিনগুলোতে তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD