বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকাল ১১টার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর এর সঞ্চালণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ প্রমুখ।
জানা গেছে, ২০০৮ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৯ টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। কতৃর্পক্ষ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়।স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৯ টি ইউনিয়ন ও ০১টি পৌরসাভায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD