বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে শিক্ষার্থীদের ৫৩ তম শীতকালীন খেলাধুলা অনুষ্ঠিত

শিবপুরে শিক্ষার্থীদের ৫৩ তম শীতকালীন খেলাধুলা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী চলে এই খেলাধুলা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর সহকারী কমিশনার (ভুমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন, ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা-২০২৫ এর সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলার সকল স্কুল, কারিগরি ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD