সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
হাসিনা পালিয়ে বেঁচে গেছে, নয়তো তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেতো না: খোকন

হাসিনা পালিয়ে বেঁচে গেছে, নয়তো তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেতো না: খোকন

নিজস্ব প্রতিবেদক :
হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে গেছে, নয়তো তার হাড্ডি-মাংস খুঁঁজে পাওয়া যেতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর করিমপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
এসময় খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনা জনগণের ওপর যে পরিমাণ অত্যাচার করেছেন। পালিয়ে না গেলে তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেতো না। সে যে পরিমাণ হত্যা, গুম, খুন, গায়েবী মামলা দিয়েছে, এই নির্যাতন করে তার শেষ রক্ষা হয়নি।
তিনি আরও বলেন, ২০১৪ সালে কুত্তা মার্কা নির্বাচন নির্বাচন হয়েছে। ভোট সেন্টারে কুত্তা ছাড়া কাউকে দেখা যায়নি। বিনা ভোটে নির্বাচন হয়েছে। ২০১৮ তে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ এ আমি আর ডামি। এই হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনের ইতিহাস। জনগণ ভোট দিতে পারেনি। সবাই প্রস্তুতি নেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র চলবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি বিজি রশিদ নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, হুমায়ুন কবির কামাল, বোরহান উদ্দিন, হারুন অর রশীদসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD