নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসারের বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। ঘটনাটি ঘটে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যান মুফতি কাউসারের নির্দেশে একদল সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবি ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়। হামলায় অন্তত কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। এসব বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে গেলে চেয়ারম্যানের লোকজন হামলা চালায়।
এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও ক্ষোভ প্রকাশ করেছে। তারা মনে করছেন, গণমাধ্যমকর্মীদের উপর এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতা ও আইনের শাসনের জন্য বড় হুমকি,,,,,