শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগ এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩’ই মার্চ রোজ শুক্রবার বাদ আসর, শহরের উপজেলা মডেল মসজিদ সংলগ্ন, মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনউদ্দিন ভূঁইয়া, জেলা মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডা:এম এ জামান, সহ-দপ্তর সম্পাদক সোহাগ মিয়া দৈনিক সকালের দর্পনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আজিজুল হক, দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম রিপন, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বেদন ভূইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের সি: সভাপতি এম এম এ মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হিমেল, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ কাউছার মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এরপর ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD