সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
পলাশ ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী

পলাশ ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী। পলাশ থানার ২১/০৫/২০২১ইং তারিখের ২নং মামলা সূত্রে জানা যায়, ২০/০৫/২০২১ইং সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকায় দেলোয়ার হোসেন দেলু, আমজাদ হোসেন, সোহেল, জুয়েল মিয়া, রাজিব, লিটন, আল আমিন, আরিফ, মফিজ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণ আরএফএল গ্রুপ এর নিবন্ধিত ঠিকাদার মোঃ কামরুল হাসান এর বাড়ীতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঠিকাদার কামরুল হাসানকে বাড়ীতে না পেয়ে তার পুত্র নাহিদ হাসান (২৩) ও ডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজ উদ্দিনকে জোর পূর্বক অপহরন করিয়া কাজিরচরে প্রায় ২ ডজনের অধিক মামলার আসামী দেলোয়ার হোসেন দেলুর নির্মানাধীন ৫ (পাঁচ) তলা ভবনের ৪ (চার) তলায় নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতনসহ সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছিনিয়ে নেয়। এলোপাথারি আঘাত করিয়া শরীলের বিভিন্ন জায়গায় জখম করে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। এ বিষয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নাম প্রকাশ না করার না শর্তে এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী ভয়ংকর দেলু বাহিনীর প্রধান দেলু দীর্ঘদিন জেলা হাজতে ছিল বিধায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। কিন্তু আইনের ফাঁকে উচ্চতর আদালত থেকে জামিনে এসে ত্রাসের রাজত্ব কায়েম করতে পুণরায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এ বিষয়ে এলাকাবাসী যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD