সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
জিনারদীতে জাতিয় শোক দিবস পালন

জিনারদীতে জাতিয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে জাতিয় শোক দিবস উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ই আগষ্ট মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় চরনগরদী বাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের মাটি ও মানুষের নেতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পাচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মেহের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান। আর উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও সেলিনা রহমান। উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি আনুয়ার ইসলাম আনু। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু তরনী কান্তদাসের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু। উক্ত আলোচনা সভার দোয়া ও মিলাদ মাহফিলের পর সকলেন মাঝে তাবারক বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD