সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
সোমবার নরসিংদী জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন-এর কাছে মনোনয়নপত্র জমা দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। একই সময়ে নরসিংদী-২ (পলাশ) আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষার মনোনয়নপত্র জমা দেন।
নরসিংদী সদর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে পলাশে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির প্রার্থী ড. আব্দুল মঈন খান মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া শিবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন বলেন, “নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে থেকে সকল প্রার্থী সমান অধিকার ভোগ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন প্রশাসন বদ্ধপরিকর।”
এ সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD