সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন অভিযোগের মামলায় সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিল পুলিশ

আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন অভিযোগের মামলায় সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিল পুলিশ

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাচ্যুত কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে চার্জ গঠন করেছে মিয়ানমারের একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর-সিএনএনের।

এনএলডির প্রেস কর্মকর্তা কি তোয়ে ফেসবুক পোস্টে বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চি  আটক থাকবেন।

তিনি বলেন, ‘আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি আরো জানিয়েছেন, দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।

প্রসঙ্গত, সোমবার মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ নিয়ে এনে ফল প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিজয়ী অং সান সু চিসহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD