সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
ভোটাধিকার পবিত্র এবং মৌলিক অধিকার:- বাইডেন

ভোটাধিকার পবিত্র এবং মৌলিক অধিকার:- বাইডেন

ডেস্ক রিপোটঃ

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা হাউস অফ রিপ্রেজেনটেটিভস বুধবার একটি ব্যাপক ভোটদান, নির্বাচন ও নীতিশাস্ত্র বিল পাস করেছে। ডেমোক্রেটরা বলছেন, দেশজুড়ে বিভিন্ন রাজ্যে রিপাবলিকান ‘ব্যালট অ্যাক্সেস’ করতে যে চেষ্টা, তার বিরুদ্ধে লড়াই করার জরুরি প্রচেষ্টা হিসেবে বিলটির একটি অংশ কাজ করবে। যদি পাস হয়ে যায় তবে এই বিলটি ভোটাধিকার, নির্বাচনী প্রচারাভিযান, অর্থায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটি বৃহত্তর রূপরেখা চিহ্নিত করবে। রিপাবলিকানরা বলছেন, তারা উচ্চকক্ষ সিনেটে এটি বন্ধ করে দিতে চান।

এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি লিখেনঃ

ভোটাধিকার পবিত্র এবং মৌলিক অধিকার। এই অধিকার এবং আমাদের নির্বাচনী অখণ্ডতা রক্ষা করার জন্য; আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালী করার জন্য এইচ.আর. ১ (H.R. 1) এর জরুরি প্রয়োজন। আইনি প্রক্রিয়াটি পেরিয়ে যাওয়ার পর আমি এটি আইনে রূপান্তর করতে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD