বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র মোড়ক উন্মোচন

ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি :
শিবপুরে সাহিত্য ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. আলমগীর, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রভাষক শামীম মৃধা, মাসিক সময়ের খেয়া’র সম্পাদক, সাংবাদিক নূরুল ইসলাম নূরচান, সহকারী সম্পাদক ও সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি ছড়াকার আসাদ সরকার, ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান এবং নির্বাহী সম্পাদক রবিউল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ কবির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD