শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ৮ইং ডিসেম্বর শিবপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ” আমরা মুক্তিযোদ্ধার সন্তান” এর আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সদস্য আমিনুল হক রেন্টু। সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মনজুর এলাহী,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD